শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব দক্ষিণ বাংলার বিএনপি’র অভিবাবক, শ্রমজীবী মানুষের বন্ধু,এ্যাডঃমজিবর রহমান সরোয়ার এর ব্যাক্তিগত আর্থিক সহযোগিতায় বৃহত্তর বরিশাল রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের (করোনা মহামারীরকারণে বেকার) ৩০০ সদস্য কে সাহায্য প্রদান করেন। নতুল্লাবাদস্হ বৃহত্তর বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ্যাডঃ মজিবর রহমান সরোয়ার এর পক্ষে বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান, সহ শ্রমিক দল নেতৃবৃন্দ শ্রমিকদের মাঝে সাহায্য বিতরণ করেন।