পীরগঞ্জ ভেন্ডাবাড়ীতে ২৪ বস্তা সরকারী ত্রানের চাল উদ্ধার।

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২০

পীরগঞ্জ ভেন্ডাবাড়ীতে ২৪ বস্তা সরকারী ত্রানের চাল উদ্ধার।
রবিউল ইসলাম রংপুর প্রতিনিধ।। রংপুর জেলা,পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি এলাকা থেকে ২৪ বস্তা সরকারী ত্রানের চাল উদ্ধার করছে পুলিশ। তবে চাল বহনকারী দুই ভ্যানের চালক পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর ইসলাম। পুলিশ জানায়৩/৫/২০২০ইং রোববার ভোরে দুইটি ভ্যান যোগে ২৪ বস্তা সরকারী ত্রানের চাল কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে পাচার কালে, ভেন্ডাবাড়ি সড়কের ছাতুয়ার মোড় এলাকা দিয়ে নিয়ে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্তিত হয়ে ২৪ বস্তা সরকারী ত্রানের চাল উদ্ধার করে। পুলিশি উপস্থিতি টের পেয়ে দুই ভ্যান চালক তার ভ্যান ফেলে পালিয়ে যায়। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর ইসলাম জানান। তবে আটক চাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। ভ্যান চালক দুজনকে সনাক্ত করে হয়েছে তাদের আটক করার চেষ্টা চলছে। তিনি আরো জানান তাদের আটক করা গেলেই কার চাল কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তা উদঘাটন করা সম্ভব হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest