নাটোর – পাবনা সীমান্তে ওয়াচ টাওয়ারের উদ্বোধন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০২০

নাটোর – পাবনা সীমান্তে ওয়াচ টাওয়ারের উদ্বোধন
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াই গ্রামে নাটোর-পাবনা মহাসড়কের নাটোরের বড়াইগ্রাম সীমান্তে রাজাপুর বাজারে পুলিশের ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়েছে। রোববার এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়। ওয়াচ টাওয়ার উদ্বোধন করেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা,এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন নাটোর জেলা কে লকডাউন ঘোষণা করা হয়েছে, অপ্রয়োজনীয় যানবাহন এবং বহিরাগত মানুষ ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর থেকে লোকজন ট্রাকে করে ড্রামের ভেতর করে নাটোরে ফিরছিলো। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই ওয়াচ টাওয়ার এর মাধ্যমে ঢাকা এবং খুলনা পাবনা থেকে আসা সকল যানবাহন পুলিশের চেকিং এর আওতায় আসবে।

alokito tv

Pin It on Pinterest