আজ রংপুরে নতুন করে আরো ১১ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ৩, ২০২০

আজ রংপুরে নতুন করে আরো ১১ জন করোনা আক্রান্ত
রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি । রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসক (৫৪), সদর উপজেলার এক চিকিৎসক (৪২), রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা (৫৪), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র অনার্স (৪০), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা (৫৮), নগরীর মেডিকেল পাকার মাথা এলাকার এক যুবক (২৫), শালবন মিস্ত্রিপাড়া এলাকার সাড়ে ৩ বছরের এক শিশু, দক্ষিন বাবুখাঁ এলাকার এক পুরুষ (৪৭), সেনপাড়ার এক বৃদ্ধ (৬৫), বিনোদপুর হলদিটারী এলাকার এক পুরুষ (৫২) ও পীরগাছা উপজেলার এক যুবক (২৫)। রোববার রংপুর মেডিকেল কলেজ নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্ত হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু বলেন, রোববার কলেজে দুই দফায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest