জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, মে ৩, ২০২০

জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :-
আজ পর্যন্ত মোবাইল কোর্ট অভিযানের তথ্যঃ
করোনা পরিস্থিতির প্রথম থেকে ০১ মে পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক,স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত
মোট মোবাইল কোর্টঃ ২২১ টি
জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৩৬৩ জন
জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৪৪০ টি
জরিমানার পরিমাণঃ ৩৩ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা
কারাদন্ড দেওয়া হয়েছেঃ ১৪ জন ব্যক্তিকে
সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ০৩ টি

গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রমের তথ্যঃ

বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা ও লকডাউন কার্যকর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগরে ০৩ টি সহ সমগ্র জেলায় মোট ০৪ টি মোবাইল কোর্টসহ সর্বমোট ১৪ টি মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ০৯ হাজার ০৫ শত টাকা জরিমানা আদায় ও একজনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আজ সকালঃ
বানারীপাড়া উপজেলা বাজারে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপ দাশ কতৃক মোবাইল কোর্ট পরিচালনা কালে ০৪ টি দোকানে মোট ৪,৫০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়। বাজার তদারকির সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের মূল্য তালিকা হালনাগাদ না থাকা এবং শিশু খাদ্য বিক্রির জন্য লাইসেন্স না থাকার অপরাধে এ জরিমানা করা হয়। করোনা ভাইরাস এর বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে সার্জিক্যাল মাস্ক, মাথার ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান বিতরণ করা হয়।

নগরীর চৌমাথা, নথুল্লাবাদ, বটতলা ও কাশীপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অাতাউর রাব্বী কতৃক মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা কালে বান্দ রোড এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে ২টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ এ ২০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

শহরের বাংলা বাজার, সাগরদী বাজার, রুপাতলী এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং দ্রব্যমূল্যের বাজারদর মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ২০০০ টাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পন্য বিক্রি করায় একই আইনের ৪০ ধারায় ১০০০ টাকা সর্বমোট ৩০০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

গতকাল বিকালঃ
নগরীর ৭নং ওয়ার্ড সোনামিয়ার পুল এলাকায় এডভোকেট রবিউল ইসলাম, পিতাঃ মৃত সোবহান খলিফা, বিমানবন্দর থানা নামে এক ব্যক্তি টিসিবি এর পণ্য বিপননের সহায়তাকারী কর্মকর্তা জনাব সুবোধ মজুমদার কে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে এবং বলপূর্বক মোবাইল ফোন কেড়ে নেয়। ট্যাগ অফিসারের পরিবার সহ পিতামাতাকে নিয়ে গালাগালি করে। তাই আইনজীবী রিপনকে সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ৭ দিন বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা পরিচালিত মোবাইল কোর্ট। উল্লেখ থাকে যে অভিযুক্ত ব্যক্তির ভাই সোনামিয়ার পুল বাজার কমিটির সেক্রেটারি হওয়ার তাদের পরিবার বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছিল যাতে টিসিবি এর পণ্য উক্ত বাজারে কমমূল্য বিক্রয় করতে না পারে। গত সপ্তাহে রিপন দলবল নিয়ে টিসিবির ডিলারসহ ট্যাগ অফিসারকে মারপিট করে তাড়িয়ে দেয়। তাই আজ তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest