কলাপাড়ায় পুকুরে পরে আবাসনের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, মে ৪, ২০২০

কলাপাড়ায় পুকুরে পরে আবাসনের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেড়াউপাড়া গ্রামে ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির আবাসনের ১ নং প্যাকেজের শ্রমিক মোঃ মনির ফকির (৩৫) পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় কালবৈশাখীর আকস্মিক ঝড়ে আবাসনের জেটির ঘরের টিন উড়িয়ে পাশের একটি পুকুরে গিয়ে পরে। রবিবার সেই টিন পুকুর থেকে তুলতে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, ইউনিয়নের মেরাউপাড়া গ্রামের বাসিন্দা রমজান আলি ফকিরের পুত্র এক ছেলের জনক মনির ফকির দীর্ঘদিন ধরে মৃগীবাই রোগে আক্রান্ত ছিল। ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির আবাসনে সে অস্থায়ী দিনমজুর হিসাবে কাজ করতো। আবাসনের ১ নং প্যাকেজের জেটির ঘরের টিন পুকুর হতে উঠাতে গিয়ে রবিবার শেষ বিকালের দিকে সে পুকুরের পানিতে ডুবে যায়। আবাসনের অন্য শ্রমিকরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরে তাকে পুকুর হতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার সরকার তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে ই-ইঞ্জিনিয়ারিং কোম্পানির দায়িত্বরত প্রোকৌশলী মো. হাসিবুর রহমান বলেন, মৃত্যু মনির ফকির একজন মৃগীবাই রোগী ছিলেন। অত্যান্ত গরীব বলে তাকে আবাসনে কাজ করার সুযোগ দিতাম। আবাসনের জেটির ঘড় পুকুর হতে উঠাতে গিয়ে হঠাৎ মৃগী রোগ দেখাদিলে সে পানিতে ডুবে মারা যায়। তবে মৃত্যু মনিরের পরিবার যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যের সুরাতহাল রিপোর্ট করে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে কলাপাড়া থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest