ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান |
বিশেষ প্রতিনিধি |
ঈদের আগে যেন সবাই কেনাকাটা করতে পারেন সেই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেনাকাটার সময় অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, মানুষকে সুরক্ষিত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা চলছে। এজন্য জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অফিস-আদালত সীমিত আকারে চালু করে দিচ্ছি, যাতে মানুষের কোনো কষ্ট না হয়।তিনি বলেন, আগামীতে অর্থনীতিতেও করোনার প্রভাব পড়বে। যেখানে এটাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে, সেখানে আমাদের দেশেও একটা প্রভাব পড়বে। আমাদের দেশকেও মোকাবিলা করতে হবে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST