বিরামপুরে মাটির নিচে মিলল ২২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মে ৪, ২০২০

বিরামপুরে মাটির নিচে মিলল ২২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর সীমান্তে মাটির নিচে বস্তায় করে লুকিয়ে রাখা অবস্থায় ২২৬৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) দাউদপুর ক্যাম্পের সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবি।

সোমবার সকাল সাড়ে ৭টায় বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদপুর কবিরাজ পাড়া এলাকা ভারতীয় ২৯০/২৭ এস পিলারের ৫০ গজ বাংলাদেশ অভ্যান্তর থেকে ওই মালামালগুলো উদ্ধার করা হয়। ২০ ব্যাটালিয়নের অধিনায় লেঃকর্ণেল ফেরদৌস হাসান টিটো বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন বলেন, ‘ভারত থেকে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে একদল মাদককারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে নিজস্ব গোয়েন্দা সংস্থার এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় অবস্থান নেন বিজিবি। পরে,সকাল সাড়ে ৭ টায় দক্ষিণ দাউদপুর কবিরাজ পাড়া এলাকায় একটি বাঁশঝাড়, গোবরের পালাসহ আশপাশের বেশ কিছু স্থানে তল্লাশী চালিয়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২২৬৫ বোতল ফেনসিডিল ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাওকে আটক করা যায়নি।

উদ্ধার হওয়া মালামালগুলির বিজিবি নির্ধারীত সিজার মুল্য ৯লাখ ৫৮ হাজার ৫শ টাকা। মালামালগুলি ধ্বংস করনের লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

জয়পুর হাট ২০ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস হাসান টিটো বলেন, করোনা সংক্রমণের মধ্যে সীমান্তে মাদক ব্যবসায়ীদের বিজিবি’র চোখ ফাকি দিয়ে ফেনসিডিল ও গাঁজা পাচারের চেষ্টা চালাচ্ছিল তারা। কিন্তু বিজিবি সর্তক অবস্থানে থাকার কারনে তারা সফল হতে পারেননি।

তিনি বলেন,আমাদের চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest