বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ৪, ২০২০

বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নে কৃষকদের ধান কেটে দিল ছাত্রলীগ
মোঃ ইরফান আহম্মেদ সুজন স্টাফ রিপোর্টার, বরিশাল
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দরিদ্র কৃষক মোঃ রফিকুল ইসলাম শেখের ১১০ শতাংশ জমির ৬০ শতাংশের পাকা ধান কেটে দেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ ০৪ এপ্রিল ২০২০ ইং সোমবার কৃষকদের সমস্যার খবর পেয়ে বানারীপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার নির্দেশে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ সাইদুল হক ও বিশারকান্দি ইউনিয়ন ছাত্র নেতা মোঃ বেলাল হোসেন এর উদ্যোগে ধান কাটায় উপস্থিত ছিলেন সাইদুল হক, মোঃ বেলাল হোসেন, মোঃ রাজীব, ইমরান তালুকদার, জাহিদ হাসান, মিরাজ, মাহিন,আরিফ, ইয়ামিন,হাবিবুর রহমান মুন্না, নাঈম, প্রমূখ কৃষকের জমির পাকা ধান কেটে দেন।
মোঃ বেলাল হোসেন জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের নেতা-কর্মীদের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা ছাত্রলীগের নির্দেশে কৃষকদের ধান কেটে দিয়েছি আমরা। আমাদের এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest