কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা। আটক-১০

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ৪, ২০২০

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলা।  আটক-১০

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে এ হামলার শিকার হন। সোমবার সকালে ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের বালু মহলে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় শ্রমিকদের হামলায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। থানা সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়া থানা পুলিশ সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গেলে লিটন গাজী ও রানা সরদারের নেতৃত্বে শ্রমিকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে থানা পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. জামান হোসেন, পুলিশ কনষ্টেবল হায়দার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ীর ড্রাইভার মো. আফজাল হোসেন, স্প্রীডবোড চালক মো. সাগর, তহশরিদার আব্দুল জব্বার ও রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালত ৮ জনকে ৩ মাস করে কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. ওমর ফারুক, জহিরুল ইসলাম, মিরাজ, হিরণ, হানিফ, বশির আহম্মেদ, মাসুদ রানা ও জহিরুল ইসলাম। এছাড়াও হামলার নেতৃত্বদানকারী মো. লিটন গাজী ও রানা সরদারের বিরুদ্ধে কলাপাড়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্ত আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক জানান, বালুমহল এলাকার একই স্থানে ৮ টি বাল্কহেড রেখে সরকারী বালুমহল থেকে বালু উত্তোলন করছিল। বাল্কহেডগুলোতে অন্তত: অর্ধশতাধিক শ্রমিক ছিল। বাল্কহেড’র মালিক কে জানতে চাইলে পাঁচটি বাল্কহেডের মালিক উপজেলার টিয়াখালী ইউনিয়নের লিটন গাজী বলে জানা যায়। তাকে খবর দিলে সে ভ্রাম্যমান আদালতে আটকৃত ৮ শ্রমিককে ছিনিয়ে নেয়ার উদ্যেশে আদালত পরিচালনাকারী টিমের উপর ইটপাটকেল ছুড়ে মারে ও দেশিয় অস্র দিয়ে হামলা চালায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest