রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক, টাকা ও মোবাইল উদ্ধার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ৪, ২০২০

রাজশাহীতে তিন ছিনতাইকারী আটক, টাকা ও মোবাইল উদ্ধার

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই হওয়া টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোনসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ৩ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। আটক ছিনতাইকারীরা হলো, রাজপাড়া আল আমিন@হৃদয়(২০), বাপ্পি ইসলাম@মধু (২০) ও আজমাইন আহনাম@তৌকিব (১৮)। জান গেছে, গত ৩০ জুলাই দুপুর ১টার দিকে দরগাপাড়ার মুক্তিযোদ্ধা মরহুম মাহাফুজুর রহমান এর স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৬২) ব্যাংক থেকে টাকা উঠিয়ে রিকশাযোগে যাওয়ার সময় সিপাইপাড়া মাদারবক্স আইডিয়াল স্কুলের সামনে পৌছিলে
মোটরসাইকেলে থাকা ৩ জন ছিনতাইকারী রিক্সা থামিয়ে জান্নাতুল ফেরদৌসী (৬২) কে মারধর করে তাঁর কাছে থাকা নগদ টাকা, ভ্যানিটিব্যাগ, কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি নিয়মিত মামলা হয়।
ঘটনার পর হতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব আবু আহাম্মদ আল মামুন এর তত্ত্বাবধানে ও পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় ছিনতায়ের বিষয়ে তথ্য উৎঘাটনের জন্য গোয়েন্দা শাখার বিশেষ টিমকে
নিয়োজিত করা হয়। এর ধারাবাহিকতায় ৩ তারিখ রাত ও আজ সকাল ৭ টা পর্যন্ত মহানগর বিশেষ টিম নগরীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ, অচিনতলা এবং বোয়ালিয়া থানাধীন হোসনীগঞ্জ এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে ৩ জন ছিনতাইকারী ১। মোঃ আল আমিন@হৃদয়(২০), পিতা-মোঃ আশরাফুল ইসলাম, সাং-আলীগঞ্জ, ২। মোঃ বাপ্পি ইসলাম@মধু(২০), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-অচীনতলা, উভয় থানা-রাজপাড়া, ৩। মোঃ আজমাইন আহনাম@তৌকিব(১৮), পিতা-মোঃ রফিকুল কাইয়ুম, সাং-হোসনীগঞ্জ, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহীগণকে গ্রেফতার করা হয়। ধৃত ছিনতাইকারীদের দখল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ ছিনতাইকৃত মালামাল নগদ টাকা, মোবাইল ফোন, ভ্যানিটিব্যাগ ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়।


alokito tv

Pin It on Pinterest