ঢাকা ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃআজ ০৪ মে বরিশাল জেলায় নতুন করে আরো ০৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্স কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ শনাক্ত হওয়া ০৩ জন সহ এ জেলায় অদ্যাবধি ৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ ০৪ মে উজিরপুর উপজেলায় নতুন করে ০১ জন সুস্থতা লাভ করেছে। অদ্যাবধি এ জেলায় মোট ২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।
গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ০৪ জন, উজিরপুর, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৪৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ ০৪ মে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৪ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST