ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ৪, ২০২০
মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি ভোলা।
ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বের অন্যান্য দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। সোমবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ও সোনাপুর ইউনিয়নের ১৫০০ কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ বিতরণকালে সাংসদ শাওন এ কথা বলেন। এসময় তিনি জনপ্রতিনিধিদের সততা ও নিষ্ঠার সাথে দুস্থ মানুষের সেবা করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, জেলা পরিষদ সদস্য মিশু হাওলাদার প্রমুখ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST