ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মে ৪, ২০২০
বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সুন্দরবন পত্রিকা ও অনলাইন পোর্টালে ” বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউপি সদস্য হেমায়েত হোসেনের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ ” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পুর্ন মিথ্যা,ভীক্তিহীন ও বানোয়াট। মুলত আমি দীর্ঘদিন ধরে নিঃস্বার্থ ভাবে জনগনের সেবা করে আসায় জনগন আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছে।
নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। যাহার অংশ হিসেবে সাংবাদিকদের মিথ্যা এবং ভুল তথ্য সরবরাহ করে উক্ত সংবাদটি প্রকাশ করিয়েছে।যাহাতে ঐ কুচক্রী মহলটি তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে পারে।আমি উক্ত সংবাদটির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি
নিবেদক
হেমায়েত হোসেন
ইউপি সদস্য,
৭ নং ওয়ার্ড, নন্দপাড়া,রঙ্গশ্রী ইউনিয়ন, বাকেরগঞ্জ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST