ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মে ৫, ২০২০
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় গর্ত খুড়ে পিলার উঠিয়ে নেয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামের হাফেজ প্যাদার বাড়ির পশ্চিম পাশের জমিতে গর্ত খোড়া দেখে এ গুঞ্জনের সৃষ্টি। স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১০ টার দিকে মাটি খোড়া হয় এবং সেখানে একাধীক ব্যক্তিদের উপস্থিতি ছিলো। প্রায় ৫ ফিট গোলাকৃতি ৭ ফিট গর্ত করে ম্যাগনেট (পিলার) উঠিয়ে নেয়া হয়েছে বলে লোকমুখে প্রচার হচ্ছে। স্থানীয় বাসিন্দা রনি প্যাদা, জামাল প্যাদা ও মনির প্যাদা জানান, কয়েক দিন আগে থেকে নজির প্যাদা, বশির খলিফা, আলাউদ্দিন হাওলাদার সহ রংপুরের এক ব্যক্তির আনাগোনা ছিলো এখানে। এরপর রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে হারুন প্যাদা ও মুখশ পরা একজনকে দেখেছে বলে রনি প্যাদা জানান। এরপর ওইখানে গর্ত খোড়া দেখে এলাকাবাসীর গুঞ্জন এখানে পিলার ছিলো উঠিয়ে নিয়ে গেছে।
এ ব্যাপারে নজির প্যাদার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এঘটনা আপনাদের কাছে প্রথম শুনেছি। আমি বর্তমানে পটুয়াখালীতে রয়েছি।
স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট হালিম প্যাদা জানান, যারা এ কাজ করেছে তারা একটি সঙ্গবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে একাধিক ফৌজিদারি মামলা রয়েছে।
এ এস আই মাসুদ রানা জানান, গ্রামবাসীর লোক মুখে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম , সেখানে একটি গর্ত খোড়া দেখেছি।
ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ তালুকদার জানান, সোমবার ঘটনা শুনে জমিতে গিয়ে একটি বড় আকারের গর্ত খোড়া দেখি। এলাকার লোকজন বলে এখানে বৃটিশ আমলের একটি পিলার ছিলো যা নিয়ে গেছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST