দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের করোনা পরিস্থিতির শিকার হওয়া প্রায় ২০ জন শিক্ষার্থীর পরিবারকে অার্থিক সহায়তা করেছে হাবিপ্রবির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা। বিশ্বব্যাপি মহামারি আকার ধারন করা এ করোনাভাইরাসের প্রভাবে মানুষের জীবন জীবিকা আজ হুমকির মুখে। দেশে চলছে অঘোষিত লকডাউন। এমন পরিস্থিতে দেশের সকল পেশার মানুষের আয়ের উৎস বন্ধ। সবচেয়ে নাজুক অবস্থা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মানুষের। এমন নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার থেকেই উঠে এসেছে এ বিশ্বিবদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। যারা তাদের টিউশনি ও পার্টটাইম জব করে পড়াশোনা চালিয়ে যেতো ও পরিবারকে সহায়তা করতো৷ উদ্ভূত করোনা পরিস্থিতিতে বিপাকে পড়েছে এসব পরিবারের শিক্ষার্থীরা। এমন সময় এগিয়ে এসেছে তাদের নিজ বিভাগ। নাম প্রকাশে অনিচ্ছুক সাহায্য পাওয়া এক শিক্ষার্থী বলেন, কোনভাবেই পরিবারের এই দুর্দশার কথা কাউকে জানাতে পারছিলামনা কারণ এমন পরিস্থিতির সম্মুখীন আমরা এর আগে হইনি। পরবর্তীতে আমাদের বিভাগের এমন উদ্যোগের কথা জেনে বিভাগে যোগাযোগ করলে শ্রদ্ধেয় শিক্ষকরা এগিয়ে আসেন৷ সাহায্য পায় আমার পরিবার। এজন্য আমি আমার বিভাগেী শ্রদ্ধেয় শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একাধিক শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে জানা যায় তারা বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের পাশে দাড়ানোর এটিই সঠিক সময়, আমরা দুবেলা দুমুঠো খেতে পেলে, তারাও খেতে পারবে। আমরা এ পর্যন্ত প্রায় ২০ জন শিক্ষার্থীকে কয়েকদফা সহায়তা উপহার পাঠিয়েছি। প্রয়োজনে আরো পাঠানো হবে। আমাদের বিভাগের এমন আরো শিক্ষার্থী থাকলে তারা যেন আমাদেরকে জানায়। তারা যাদের বলতে স্বাচ্ছন্দবোধ করে তাদের মাধ্যমেই আমাদের সাথে যোগাযোগ করে। তার পরিচয় গোপন রেখে আমরা যথাসম্ভব সহোযোগিতা করে যাবো। একাজে অর্থায়ন করছেন বিভাগের সকল শিক্ষগণ। ক্লাস প্রতিনিধিরাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এসব শিক্ষার্থী খুজে বের করতে। এ বিভাগের লেভেল ৪ সেমিস্টার ২ এর এক শিক্ষার্থী বলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ আমাদের লালিত একটি পরিবার। আমরা পরিবারের সকলকে নিয়ে ভাল থাকতে চাই তার অংশ হিসেবেই বিভাগের ক্ষুদ্র প্রয়াস এটি। এছড়া খাদ্য দুর্ভিক্ষ এড়াতে আমাদের সবাইকে উৎপাদনশীল হতে হবে এসময়ে আমি সকলকে বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায়গুলোতে সবজি চাষের আহবান জানাচ্ছি।