গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মে ৫, ২০২০

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক
রাজশাহী ব্যুরো :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল আজ দুপুর ১ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওবায়দুল (২১) আটক করে।
ওই মাদক ব্যবসায়ী গোদাগাড়ীর শিবসাগর গ্রামের দুরুল হুদার ছেলে। তাকে ২০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


alokito tv

Pin It on Pinterest