আজ বরিশালে মোট দুইজন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

আজ বরিশালে মোট দুইজন করোনা রোগী শনাক্ত

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃ

আজ ০৫ মে বরিশাল জেলায় সর্বশেষ প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী নতুন করে আরো ০১ জনসহ মোট ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ মেহেন্দীগঞ্জ ও উজিরপুর উপজেলার প্রত্যেকটিতে ০১ জন করে ০২ জন ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আজ শনাক্ত হওয়া ০২ জন সহ এ জেলায় অদ্যাবধি ৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ ০৫ মে এ জেলায় নতুন করে কেউ সুস্থতা লাভ করেনি। অদ্যাবধি এ জেলায় মোট ২৫ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন ব্যক্তিকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়।

গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ১১ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৬ জন, মেহেন্দীগঞ্জ উপজেলয় ০৫ জন, উজিরপুর উপজেলায় ০৪ জন, , গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৪৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গতকাল ০৪ মে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৪ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest