উজিরপুরে এমপি শাহ আলমের কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরন।

প্রকাশিত: ৪:৩৭ পূর্বাহ্ণ, মে ৬, ২০২০

উজিরপুরে এমপি শাহ আলমের কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরন।

শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি ঃ
বরিশালের উজিরপুর উপজেলার কৃষি অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কাটার ৮ টি রিপার মেশিন বিতরন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম। আজ রোজ মঙ্গলবার ৫ মে ১১ টার সময় উপজেলা চত্তরে কৃষকদের মাঝে রিপার মেশিন বিতরন করা হয়।
রিপার মেশিন বিতরনের সময় এমপি শাহ আলমের সাথে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম জামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন তালুকদার ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময়ে কৃষি কর্মকর্তা জানান যে মহামারী করোনাভাইরাসের কারনে মাননীয় সরকারের নির্দেশে কৃষকদের জমি থেকে ফসল উত্তোলনের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছেন। যেমন ইতিমধ্যে আমাদের মাঝে বোরোধান কাঁটার জন্য ৮ টি রিপার মেশিন দিয়েছেন। যাহারা প্রতিটির মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা সরকার প্রতিটি মেশিনে ৫০% ভর্তুকি দিয়ে কৃষকদের কাছ থেকে মাত্র ৯০ হাজার টাকায় মেশিন বিতরন করেছেন। এ ছাড়া কিছু দিন আগে সাতলা ইউনিয়নের কৃষক মোঃ রফিকুল ইসলামের কাছে ২০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ধান কাটার জন্য একটি কম্বাইন্ড হার্ডেস্টর মেশিন এবং আরো একটি রিপার মেশিন বিতরন করেন। রিপার মেশিনটিতে ও সরকার ৫০% ভর্তুকি দিয়েছেন। এ ছাড়া উপজেলা কৃষি দপ্তরের নিজস্ব অর্থায়নে ৪ শত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ বিতরন করা হয়।
এমপি শাহ আলম সংক্ষিপ্ত আলোচনায় ব্যাক্ত করেন যে এই মহামারী করোনাভাইরাসের দূর্যোগপূর্ন সময়ের মোকাবিলায় উজিরপুর বানারীপাড়ায় প্রতিটি অসহায় দুস্ত মানুষের মাঝে সকল প্রকারের ত্রান ও সহায়তা প্রদান করা হবে। কাজেই বর্তমান মহামারি করোনাভাইরাসের আক্রমন থেকে নিজেকে ও নিজ পরিবারকে মুক্ত, সুরক্ষা রাখার লক্ষ্যে বিনা প্রয়োজনে বাসা বা বাড়ি থেকে বেড় না হওয়া ও সকল প্রকারের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রধান করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest