আবু মুসা, স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নাটোর -০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
বুধবার সকালে বনপাড়া পৌরসভার বাড ইন্টারন্যাশনাল স্কুল,কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহিষভাংগা প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩শ ১৫টি পরিবারের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন,নাটোর জেলা আওয়ামিলীগের শিক্ষা ও মানব উন্নয়ন সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, বড়াইগ্রাম উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী,বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াস,২নং ওয়ার্ড আওলীগের সভাপতি রেজাউল করিম মৃধা সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।