মেহেন্দিগঞ্জে জেলে কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, মে ৬, ২০২০

মেহেন্দিগঞ্জে জেলে কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
মোঃইব্রাহীম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
জেলে আইডি কার্ড বিতরণে কাঠমিস্ত্রি সুদির হালদারের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে । সুদির হালদার নামের ওই ব্যক্তি মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক। তবে টাকা দেওয়ার পরও জেলে তালিকায় নাম না ওঠায় ক্ষুব্ধ ভূক্তভেগী জেলেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন। গত রোববার ২নং ওয়ার্ডে গেলে অভিযোগকারী হাফেজ জমদ্দার, খালেক বয়াতী, নাছির চৌকিদার, হারুন চৌকিদার, হারুন খা, লিটন খা, ফারুক রাড়ী, ফিরোজ পালোয়ান, জয়নাল চৌকিদার, মোঃ আলী ও শাহ আলমসহ আরো অনেকে জানান, মৎস অফিসের সাথে সুদীর’র সম্পর্ক ভালো বলে সে আমাদের জেলে কার্ড এনে দেওয়ার কথা বলে ৩০০ টাকা মাথাপিছু নেন। অভিযুক্ত সুদীর বলেন, আমি কিছু লোকের কার্ড এনে দিয়েছি এই বাবদ আমাকে মাথাপিছু ১৫০/২০০টা করে গাড়ি ভাড়া দিয়েছে। করোনায় কর্মহীন হয়ে পড়া জেলেরা টাকা দিয়ে কার্ড নিয়েও চাল বঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তবে তাঁরা লিখিত অভিযোগ করেননি।
কেউ কেউ এর জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়ী করেন, তবে এ ওয়ার্ডের ইউপি সদস্য নফেল জমদ্দার বলেন জনপ্রতিনিধি না হয়েও তার কাছ কার্ড গেলে কি করে। আমি এমন অভিযোগের সত্যতা পেয়ে সুদীর’র বিরুদ্ধে উপজেলা মৎস অফিসে অভিযোগ করেছি, উপজেলা মৎস কর্মকর্তা শিমুল রানী বলেন সুদীর,র কাছে কিভাবে জেলে কার্ড গেল তিনি জানেন না, অফিস সহকারী সিদ্দিকুর রহমান বলেন, সুদীর আত্নীয় পরিচয় দিয়ে ৪/৫টি কার্ড নিয়েছেন তবে টাকা নেওয়ার বিষয়ে কিছুই জানেন না। যাদের সামর্থ্য আছে তাঁরা টাকা দিয়ে কার্ড করে নিয়েছেন এমনও অভিযোগ ওঠেছে। সচেতন মহলের দাবী দুর্দিনে যারা গরীব জেলের টাকা নিয়েছে এমন অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারর দাবী জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest