পেশাজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ৬, ২০২০

পেশাজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী পৌছে দিলো “সেইভ তালতলী”
মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে “সেইভ তালতলী সংগঠনের খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বুধবার বিকেলে “সেইভ তালতলী সংগঠন”এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা নন এমপিও শিক্ষক, মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত, কর্মহীন তালতলী উপজেলার ১২৭ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন তালতলী উপজেলা চেয়ারম্যানের রেজবী উল কবির জোমাদ্দারের নেতৃত্বে সেইভ তালতলী সংগঠনের সদস্যরা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার হাজার হাজার হতদরিদ্র, শ্রমজীবি ,নন এমপিও শিক্ষকসহ ভিবিন্ন শ্রেনী ও পেশার মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা জন্য “সেইভ তালতলী সংগঠন”সদস্যরা এ উদ্যোগ নিয়েছেন। এ পরিবারগুলোর মধ্যে তালতলী উপজেলার মধ্যবিত্ত, নিম্ম মধ্যবিত্ত, কর্মহীন নন এমপিও শিক্ষকসহ ভিবিন্ন শ্রেনী ও পেশার মানুষ খুঁজে খুঁজে ১২৭ পরিবারকে বুধবার বিকেলে তালতলী উপজেলা চেয়ারম্যানের রেজবী উল কবির জোমাদ্দার নেতৃত্বে “সেইভ তালতলী সংগঠন” সদস্যরা ঘরে ঘরে এ খাদ্য সহায়তা পৌছে দেন। করোনা ভাইরাস মহামারি শুরু থেকে সেইভ তালতলীর উপহার সামগ্রীর ধারাবাহিকতা অব্যাহত আছে।
“সেইভ তালতলী সংগঠন” উদ্যোগে সামাজিক সুরক্ষা বজায় রেখে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়ায় সদস্যদের এমন মহতি উদ্যোগে অভিভুত তালতলী উপজেলাবাসী। প্রত্যেক পরিবারকে চাল ১০কেজি, আলু ৩ কেজি, ছোলা বুট ১কেজি ,মসুর ডাল ১কেজি,পিয়াজ ১কেজি, তৈল ১লিটার, চিনি ১কেজি, চিড়া ১কেজি, লবন ১কেজি, ১টি সাবান দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন, “সেইভ তালতলী সংগঠন”সদস্য কামরুল আহসান,নুরে আলম সুমন, মিরাজ জোমাদ্দার ,হাবিবুর রহমান কামাল মোল্লা, মনিরুজ্জামান মনির,কাইয়ুম রিয়াজ , দেবাশীষসহ অন্যান্য সদস্যবৃন্দ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest