নলছিটিতে এক কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিলেন কুশঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় ছাত্রলীগ নেতাকমীরা। বৃহস্পতিবার সকালে কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামের কৃষক রহিম মল্লিকের ক্ষেতের এ ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়।
কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলমগীর হোসেনের নেতৃত্বে ইউপি সদস্য, কৃষি বিভাগের কর্মকর্তা ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশ নেন। পরে তাঁরা ধানের আটি বেধে ওই কৃষের বাড়িতে পৌছে দেন। ধান কেটে দেওয়ায় খুশি কৃষক রহিম মল্লিক। কৃষক রহিম মল্লিক জানান, তিনি বাড়ির পাশের একবিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন । কিন্তু করোনায় শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এদিকে গত দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বললে তারা সকলে মিলে এ মহতি উদ্যোগ নেয়। এছাড়া ধান কাটায় সহযোগিতা করেন কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদ উদ্দিন খান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন সিকদার জানান, ঝালকাঠি-২ আসনের মাননীয় সংসদ সদস্য দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার প্রাণ প্রিয় নেতা জননেতা আলহাজ্জ্ব আমির হোসেন আমু মহোদয়ের নির্দেশক্রমে গত কয়েকদিন ধরে কুশঙ্গল ইউনিয়নের কয়েকটি গ্রামে ধান কেটে দেয়া হয়। এরপরও যদি কোন কৃষকের শ্রমিক সংকটে থাকে আমাকে জানালে তার ক্ষেতের ধান কাটার ব্যবস্থা করা হবে।