একজন গুনী সাংবাদিক আলহাজ্ব মাহাবুবার রহমান মনি

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ৭, ২০২০

একজন গুনী সাংবাদিক আলহাজ্ব মাহাবুবার রহমান মনি
হারুন অর রশিদ(রিয়াদ),জলঢাকা প্রতিনিধিঃ
সংবাদপত্রের চোখের আয়না বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন। মানুষের দু:খ দুর্দশা লাঘবে সমস্যা সমাধানে যিনি দ্বায়িত্বশীল হিসেবে নিজের কর্মে যজ্ঞে মানুষের মনে আসন অলংকৃত করতে পেরেছেন তিনি হলেন “এস.এ টেলিভিশন” এর নীলফামারী প্রতিনিধি আলহাজ্ব মাহবুবার রহমান (মনি)। বাবা প্রয়াত মজিবর রহমান, মাতা প্রয়াত সালেহা খাতুন।নীলফামারীর জলঢাকা পৌরসভাধীন ৭নং ওয়ার্ডে
উত্তর চেরেঙ্গা মাঝাপাড়া এক সম্ভ্রান্ত পরিবারে ১লা জানুয়ারী ১৯৭৪ সালে তাঁর জন্ম। ৬ ভাই ৪ বোনের মধ্যে তিনি নবম। জীবনের প্রথম পত্রিকা “দৈনিক নিরপেক্ষ” এরপর “দৈনিক করতোয়ায়” জলঢাকা প্রতিনিধি হিসেবে ২৫ বছর ধরে কাজ করে আসছেন তিনি। জলঢাকা প্রেসক্লাবে ১৯৯১ সালে প্রতিষ্ঠাতা ও আজীবন সদস্যপদ লাভ করেন তিনি। ১৯৯৫ থেকে অদ্যবদি প্রেসক্লাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সহিত। শুধু তাই নয় উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদ (উফেসাপ) এর জলঢাকা ইউনিটের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। এমনকি উফেসাপ এর রংপুর অঞ্চলের কমিটিতে যুগ্ম আহবায়ক ছিলেন দীর্ঘদিন। বাংলাদেশ কেমিষ্টস্ এ্যান্ড ড্রাগিষ্টস্ সমিতি জলঢাকা উপজেলা শাখার সভাপতি ও জলঢাকা মহিলা কলেজের বিদ্যুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন করে যাচ্ছেন।
জলঢাকা প্রেসক্লাবের সকল সদস্যদের খোজ রাখার পাশাপাশি পরিবারের খোঁজ খবর রাখেন নিত্যদিন।
তিনি তাঁর রিপোর্টের মাধ্যমে বেশীরভাগ ফিচারে লিখেছেন দেশের কথা, দেশের সমস্যা ও সম্ভাবনার কথা,নতুন প্রজন্মের মানুষিক বিকাশের কথা, তুলে ধরেছেন অনেক অনিয়ম ও দূর্ণীতি। ইনভেস্টিগেটিভ বা অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি অনিয়ম ও দূর্ণীতিবাজদের আতঙ্ক। সর্বোপরি বিশ্লেষণধর্মী তথ্য ও উপাত্ত উপস্থাপনের মাধ্যম তিনি যায়গা করে নিয়েছেন গনমাধ্যমের অন্যতম একটি স্তরে। যেটা দেখে অনুপ্রেরণানিত হতে পারে যেকেউই।
বিশ্লেষকদের মতে, নি:সন্দেহে তিনি একজন গুনি মানুষ তথাপি গুনি সাংবাদিক।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest