ফুলবাড়ীতে তৃতীয় শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা, ঘাতক আটক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ৭, ২০২০

ফুলবাড়ীতে তৃতীয় শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা, ঘাতক আটক
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামিউল (৮) নামে তৃতীয় শ্রেনীর এক ছাত্রকে গলা টিপে হত্যা করেছে রিপন শেখ নামে এক প্রতিবেশি যুবক।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গা প্রসাদ মৌজার ছোট যমুনা নদির ধার থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং একই সাথে ঘাতক রিপন শেখ (২৫) কে আটক করেছে পুলিশ। এই ঘটনায় নিহত সামিউলের দাদা মোজাফ্ফর রহমান বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহত শিশু সামিউল পলি শিবনগর গ্রামের খতিবুর রহমানের ছেলে ও পলি শিবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। ধৃত ঘাতক রিপন শেখ একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ও নিহত শিশু সামিউল এর সম্পর্কে চাচা।
মামলার বাদি মোজাফ্ফর রহমান বলেন, নিহত শিশু প্রতিদিনের ন্যায় গত বুধবার বিকালে বাড়ীর পাশে ছোট যমুনা নদির ধারে খেলা করতে গিয়ে আর বাড়ীতে ফিরে আসেনি। এরপর খোজা খোজির এক পর্যায়ে বুধবার দিবাগত ভোর রাতে বালুর নিচে শিশু সামিউলের মৃতদেহ চাপা দেওয়া অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দিলে, গ্রামবাসীদের সহয়তায় রিপনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিঙ্গাসাবাদে ধৃত ঘাতক রিপন ইসলাম, শিশু সামিউলকে হত্যার কথা স্বীকার করেছে এবং ঘাতক জানিয়েছে, খেলা ধুলা করার সময় সামিউল তাকে গালমন্দ করেছিল, এই জন্য সে খেলা শেষে সকলে বাড়ীতে ফিরলে শিশু সামিউলকে একা পেয়ে গলা টিপে করেছিল, এতে শ্বাসরুদ্ধ হয়ে সামিউলের মৃত্যু হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest