মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষিই সমৃদ্ধি প্রতিপাদ্যকে সামনে নিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর ৬ আসনে জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি কৃষকদের হাতে ২টি পাওয়ার টিলার একটি ভুট্টা মাড়াই মেশিন হস্তান্তর করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা কর্মীরা।