নাটোরের সিংড়ায় একটি বাশ ঝাড় থেকে কৃষকের লাশ উদ্ধার
প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মে ৮, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরের সিংড়া উপজেলার একটি বাঁশঝাড় থেকে সুনিল নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়,উপজেলার সুকাশ ইউনিয়নের হাট মুরশন গ্রামের কৃষক সুনিল গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।পরিবারের লোকজন খোঁজাখুজি করে আজ ভোরে সেখানকার বাঁশঝাড়ে সুনিলের লাশ পড়ে থাকতে দেখে।খবর পেয়ে আজ দুপুরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।