আত্রাইয়ে গাজীপুর ফেরত এক যুবকের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ৮, ২০২০

আত্রাইয়ে গাজীপুর ফেরত এক যুবকের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬
মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে
আবারও ৩৫বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। এই দিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন আক্রান্ত যুবক ঢাকা গাজীপুর ফেরত। বুধবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার বাঁকা গ্রামে। এ নিয়ে উপজেলায় আগের ৫জন সহ মোট ৬জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপি বলেন, অন্য উপজেলা থেকে যে কেউ আত্রাইয়ে প্রবেশ করলে তাদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত হয়। তারই পেক্ষিকে কয়েক দিন যাবত যারা ঢাকা এবং অন্যান্য এলাকা থেকে আত্রাই উপজেলায় এসেছে তাদের কে প্রাতিষ্ঠানিক হোমকরান্টাইনে রাখা হয় এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক জন যুবকের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest