ঢাকা ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ৯, ২০২০
এইচএম সিজার, নলছিটি ॥
করোনা ভাইরাসে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ৬৫০টি পরিবারের মাঝে কাউকে নগদ অর্থ বা খাদ্য সামগ্রী এবং স্বাস্থ্য উপকরণ দিয়ে সহায়তা দিল ঝালকাঠির ‘টেকসই উন্নয়ন সংস্থা’ নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।
(আজ) শনিবার ৯ মে দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার চৌদ্দবুড়িয়ায় সংস্থার প্রধান কার্যালয় নির্বাহী পরিচালক আঃ সালাম তৃতীয় পর্যায় উপস্থিতিদের মাঝে এসব বিতরণ করেন।
সংস্থার নির্বাহী প্রধান আঃ সালাম জানান, প্রথম পর্যায় গ্লোবস, মাস্ক ও সাবান, দ্বিতীয় পর্যায় জন প্রতি ৫শ টাকা, তৃতীয় পর্যায় খাদ্য সামগ্রী নিয়ে মোট ৬৫০টি পরিবারে মাঝে এ সহয়তা দেয়া হয়েছে। তিনি আরও জানান, তাদের এ কার্যক্রম অব্যহত থাকবে এবং আসন্ন পবিত্র ঈদের আগে শাড়ি ও লুঙ্গি বিতরণের পরিকল্পনা রয়েছে।
এসব হাতে পেয়ে দিন মজুর কাসেম খলিফা অনেক খুশি হয়ে জানায়, তাদের বিভিন্ন সময় সহয়তা করেন এসংস্থার নির্বাহী প্রধান ও সমাজসেবক আঃ সালাম (স্যার)।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST