বাউফল পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে প্রকাশ্যে তিন নারীকে নির্যাতন করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর র্যাব-৮ এর সদস্যরা। আজ শনিবার দুপুরে বগা বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানুর বগা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে গত রবিবার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগা ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের সঙ্গে ওই ইউপি সদস্যের মুগ ডাল তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিজানুর রহমান ও তাঁর লোকেরা ছত্তারের স্ত্রী মোসা. রাশিদা বেগম (৫০),ভাতিজি মোসা. কুলসুম বেগম (৩২) ও পুত্রবধূ মোসা. লাকি বেগমকে (২৫) প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন করেন। ওই ঘটনায় ছত্তার হাওলাদারের ছেলে নূরুল ইসলাম বাদী হয়ে মিজানুরকে প্রধান আসামী করে বাউফল থানায় মামলা দায়ের করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,‘পটুয়াখালী র্যাব-৮ এর সদস্যরা মিজানুরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছেন।