বিরামপুরে প্রথমবারের মতো তিন করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ৯, ২০২০

বিরামপুরে প্রথমবারের মতো তিন করোনা রোগী শনাক্ত
মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলায় তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার বিকেলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তের মধ্যে উপজেলার বিনাইল ইউনিয়নের ২জন এবং পৌর সভার কলেজ বাজার এলাকার ১জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল (দিমেক) নমুনা পরীক্ষার পর ওই তিন জনসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ।
তিনি আরো বলেন, এদের মধ্যে দুইজন গাজীপুর জেলা থেকে এবং একজন ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন ।
উপজেলায় এই প্রথম তিনজনের শরীরে করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন ।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.তৌহিদুর রহমান বলেন, এ ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest