শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ
*আজ ০৯-০৫-২০২০ খ্রি. তারিখে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং
করতে মোবাইল কোর্ট পরিচালনা, জনসচেতনতা ও অন্যান্য কার্যক্রম।*
*করোনা পরিস্থিতির শুরু থেকে আজ পর্যন্ত মোবাইল কোর্ট অভিযানের তথ্যঃ*
করোনা পরিস্থিতির প্রথম থেকে ০৯ মে পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণ ও অন্যান্য কার্যক্রমেপরিচালিত-
মোট মোবাইল কোর্টঃ ২৩২ টি
জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৩৬৬ জন
জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৪৭০ টি
জরিমানার পরিমাণঃ ৩৫ লক্ষ ৩২ হাজার ৫৫০ টাকা
কারাদন্ড দেওয়া হয়েছেঃ ১৪ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ০৩ টি
*গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রমের তথ্যঃ*
বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা ও লকডাউন কার্যকর এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ বাজার মনিটরিং করতে গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগরে ০২ টি, বানারিপাড়া উপজেলায় ১টি মোবাইল কোর্টসহ মোট ১৩টি মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টে সর্বমোট ০৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
*আজ সকালঃ*
নগরীর বাজার রোড, সদর রোড, বাংলাবাজার ও রূপাতলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে বাংলা বাজার ও রূপাতলী এলাকায় তিনটি ফলের দোকানে ফলের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০০/- টাকা করে মোট ১,৫০০/-টাকা জরিমানা করা হয়। কয়েকটি মুদির দোকানে মূল্য তালিকা পরীক্ষা করে সঠিক পাওয়ায় দোকানিকে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও, বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নে একটি ইয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ডকইয়র্ড পরিচালনাকারীকে পরিবেশের ছাড়পত্র হালনাগাদ না থাকায় ২০০০/- টাকা অর্থদন্ড করে আদায় করা হয় এবং সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
*গতকাল বিকালঃ*
বরিশালের দিনার হাট ও সাহেবের হাট এলাকায় ইফতার বাজার ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান । দুটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সাহেবের হাট বাজার এলাকার ৩ টি দোকানকে ১০০০ টাকা করে সর্বমোট ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বিনা প্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।