মির্জাগঞ্জে করোনা আক্রান্ত স্কুল শিক্ষিকাকে আর্থিক সহায়তার চেক ও ইফতার সামগ্রী প্রদান

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০

কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার একমাত্র করোনা আক্রান্ত (পজেটিভ) কাঁঠালতলীর স্কুল শিক্ষিকাকে আর্থিক সহায়তার চেক ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শনিবার (০৯মে) বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন উত্তর মাধবখালী গ্রামে ঐ শিক্ষিকার বাড়ীতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত করোনা ভাইরাসে আক্রান্ত প্রত্যেকের জন্য আর্থিক সহায়তার পাঁচ হাজার টাকার চেক ও ইফতার সামগ্রী শিক্ষিকার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.রফিকুল ইসলাম উপস্থিত
ছিলেন।

প্রসঙ্গত,ঐ স্কুল শিক্ষিকার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ না থাকলেও গত ৪
মে(সোমবার) তিনি স্বেচ্ছায় তার স্বামীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।৫মে (মঙ্গলবার) সন্ধ্যায় প্রাপ্ত পরীক্ষার ফলাফলে ঐ শিক্ষিকার ‘পজেটিভ’ ও তার স্বামীর ‘নেগেটিভ’ পাওয়া
যায়।৬মে (বুধবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সরোয়ার হোসেন
করোনা ভাইরাস পজিটিভ ঐ শিক্ষিকার উত্তর কাঠাঁলতলী গ্রামের বাড়ী পরিদর্শন করে
বাড়ীটিসহ পার্শ্ববর্তী ১১টি বাড়ী লকডাউন ঘোষণা করা করেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা জানান,আজ শনিবার
(০৯মে) পর্যন্ত নতুন ১০জন সহ ১৩১জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইডিসিআর ও
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা
হয়।তন্মধ্যে প্রাপ্ত ৯৮জনের ফলাফলে ৯৭ জন নেগেটিভ ও ১জন পজেটিভ শনাক্ত হয়।বাকী ৩৩ জনের নমুনার ফলাফল এখন হাতে পৌঁছেনি।
করোনা ভাইরাসের কোন উপসর্গ না থাকায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা
ইয়াসমিন লিজার পরামর্শে ঐ শিক্ষিকা ৫মে (মঙ্গলবার) থেকে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ঐদিন উপজেলা স্বাস্থ্য বিভাগ ঐ শিক্ষিকার সংস্পর্শে আসা ১১জন নারী পুরুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর এ প্রেরণ করেন।#


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest