সাহীন ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি । লালপুরে গোপালপুর পৌর এলাকায় অধ’শতাধিক দুস্থ, অসহায় কর্মহীন মানুষের মধ্যে উপজেলা চেয়ারম্যান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । আজ রবিবার (১০মে) সকালে গোপালপুর পৌর এলাকায় কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় অধ’শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী । এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো: সাইফুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।