হিলিতে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২০

হিলিতে দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ
মোঃ লুৎফর রহমান
হিলি দিনাজপুর প্রতিনিধি ।
দিনাজপুর হিলিতে করোনাকালে অর্থভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দিশেহারা বাবু নামের এক কৃষকের ৩৩ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে হাকিমপুর ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগ, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ অসহায় ও দরিদ্র কৃষকের পাশে এসে দাড়িয়েছে। আজ রবিবার হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল বলেন, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য নির্দেশনা দিয়েছেন করোনা ভাইরাসের মত দুর্যোগের সময় দরিদ্র কৃষকদের পাশে থাকার জন্য। নেত্রীবৃন্দেও নির্দেশ ও মানবিক দিক থেকে অসহায় কৃষকদের বোরো ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছে। বোয়ালদাড় ইউনিয়নের চেংগ্রাম এলাকার দরিদ্র কৃষক বাবু জানান, অর্থ সংকটের কারণে েেতর পাকা বোরো ধান কাটতে পারছিলেন না। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খবর পেয়ে তার আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে দৃষ্টান্ত দেখিয়েছে। ছাত্রলীগের কাছে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন দরিদ্র কৃষক। পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোন কান্তিলগ্নে ঝাঁপিয়ে পড়ে তারই আলোকে বর্তমান দেশের করোনা সংকটময় পরিস্থিতিতে আজকে হাকিমপুর উপজেলায় প্রান্তিক কৃষকের ধান কেটে দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি আশা করবো এভাবে বাংলােেদশের প্রতিটি প্রান্তে কৃষকের পাশে দাঁড়িয়ে যায়। হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, পীর ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক সরকার, হাকিমপুর কলেজ শাখার সভাপতি আবু তালেব, ছাত্রলীগের নেতা মুহিদ হোসেন সহ প্রমুখ। হাকিমপুর পৌর মেয়র জামিল হোসন চলন্ত জানান দুর্যোগের এই সময় উপজেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দ কৃষকদের পাশে এসে ধান কেটে দিচ্ছেন এটা একটি ভাল ও মহতী উদ্যোগ। দুর্যোগের সময় কৃষকদের পাশে এসে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানাই ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest