হাবিবুর রহমান,
হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর) |
শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত মেস ভাড়া অর্ধেক মওকুফ করলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট মেস মালিক সমিতি৷ আজ ১০ ই মে রবিবার বিশ্বিদ্যালয় প্রশাসন ও বাশেরহাট মেস মালিক সমিতের একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নোটিশ জারী করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ খালেদ হোসেন ও ছাত্র পরিচালক ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এর উপস্থিতিতে বাঁশেরহাট মেস মালিক সমিতির সাথে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিল ২০২০ হতে বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত মেসের অর্ধেক ভাড়া পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের । সেই সাথে মেসের নূন্যতম বিদ্যুৎ বিল ও বুয়া বিল প্রত্যেক মেসের সময় অনুযায়ী প্রদান করতে হবে। বকেয়া রাখা যাবেনা। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে বিশ্বিবদ্যালয়ের সাধারণ ছুটি ঘোষণা করা হয় গত ১৮ মার্চ হতে। এ সময় শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় অবস্থান করছে।