খানসামায় এমপির পক্ষ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে পিপিই বিতরণ

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মে ১০, ২০২০

খানসামায় এমপির পক্ষ থেকে ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে পিপিই বিতরণ
চৌধুরী নুপুর নাহার তাজ,
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর ।
জীবনের ঝুঁকি নিয়ে করোনায় কাজ করা খানসামা ফায়ার ষ্টেশনের ৩০জন সদস্যের সুরক্ষার জন্য সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পিপিই প্রদান করেন খানসামা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ আহমেদ মাহবুব-উল-ইসলাম, খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান এ্যাড.আতাউর সহ আরো অনেকে। অপরদিকে খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়ন এর মাড়গাঁও গ্রামে আগুনে পুড়ে যাওয়া বাড়ীগুলোর সাতটি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, থালা বাসন, হাড়ি পাতিলের পুরো সেট সহ তৈজসপত্র বিতরন করেন খানসামা উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানান তিনি। পরবর্তীতে সরকারের যাবতীয় সুযোগ সুবিধা ওই পরিবারের লোকজনদেরকে দেওয়া হবে বলে তিনি জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ৫নং ভাবকী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঐ ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ছামাত সহ আরো অনেকে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest