আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ প্রায় তিন সপ্তাহ আইসোলেশনে থাকার পর প্রাণঘাতী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক ও পূর্ব কড়িয়া গ্রামের ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত ২ জন ব্যাক্তি। সুস্থ হওয়া দুজনেই পাঁচবিবিতে প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছিলো। রবিবার বিকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এই দু’জন ব্যাক্তি পাঁচবিবিতে প্রথম করোনা পজেটিভ সনাক্ত হলে উপজেলা প্রাশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় তাদেরকে জেলার আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটের অস্থায়ী আইসোলেশনে স্থানান্তর করা হয়েছিলো। সেখানে প্রায় তিন সপ্তাহ যাবৎ আইসোলেশনে রেখে পর পর দুই বার পরীক্ষা করে তাদের শরীরে করোনা নেগেটিভ হওয়ায় রবিবার তাদের রিলিজ দিয়ে বাড়ি পাঠায় সেখানকার কর্তৃপক্ষ। এখন থেকে তাঁরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে।