ঢাকা ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মে ১০, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ১০ মে রোববার দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মোঃ রবিউল ইসলাম রবি জেলা আইনজীবী সমিতি ও আদালত পাড়ায় অবস্থানরত আইনজীবী সহকারী, দোকানদার, ইমাম ও ভাসমান মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল পিপি. এ্যাডভোকেট মোঃ শামসুর রহমান পারভেজ, অতিরিক্ত পিপি. হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, জাতীয় ইমাম সমিতি জেলা শাখার সভাপতি মোঃ মতিউর রহমান কাসেমী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাজহারী। উল্লেখ্য ইমামদের মাঝে ২২০ ও অন্যান্যদের মাঝে ২৫০ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST