ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ১১, ২০২০
ড্রিমএইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ
গতকাল শনিবার বিকেলে ড্রিম এইড ফাউন্ডেশন এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, মালিবাগ, শাহবাগ, পল্টন এলাকায় অসহায় গরীব ভাসমান, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ড্রিম এইড ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক আতিকুর রহমান রোকন, নির্বাহী পরিচালক কামরুল হাসান, কেন্দ্রীয় উপ- কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, হাফেজ আবু সাঈদ প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল এসময় সাংবাদিকদের বলেন পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস এই মাসে যে যত দান করবে সেতো ছওয়াব পাবে। আত্মশুদ্ধির এই মাসে মানুষ মানুষের জন্য যে কল্যাণ এর যে কাজ করার সুযোগ পেয়েছে, সেগুলোর সদ্ব্যবহার করার আহ্বান জানান। দেশের বিত্তবান ও সামর্থ্যবানরা যাতে নিম্নআয়ের ও হতদরিদ্রদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর একে অপরকে সহযোগিতা করলে আমরা ইনশাআল্লাহ এই সংকট কাটিয়ে উঠতে পারব বলে বিশ্বাস করি।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST