লালপুরে শতাধিক কওমী মাদ্রাসার শিক্ষক কম’চারিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০

লালপুরে শতাধিক কওমী মাদ্রাসার শিক্ষক কম’চারিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
সাহীন ইসলাম, লালপুর (নাটোর ) প্রতিনিধি । লালপুর উপজেলার কওমী মাদ্রাসার শতাধিক অসহায় শিক্ষক কম’চারিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । আজ সোমবার (১১ মে) সকালে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল মাঠে কওমী মাদ্রাসার শতাধিক অসহায় শিক্ষক কম’চারিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী । এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আ.লীগের সদস্য বাবুল আকতার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মো: সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম ও ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

alokito tv

Pin It on Pinterest