লালপুরে প্রার্কীতি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ১১, ২০২০

লালপুরে প্রার্কীতি ফাউন্ডেশনের  খাদ্য সামগ্রী বিতরণ

সাহীন ইসলাম, লালপুর ( নাটোর) প্রতিনিধি।

নাটোরের লালপুরে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রার্কীতি ফাউন্ডেশন ১৩ শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার ( ১১ মে) লালপুর পাবলিক লাইব্রেরী চত্বরে প্রার্কীতি ফাউন্ডেশনের ৪৫ টি সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের হাতে ১৩ শ ৫০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে আটা, সয়াবিন তেল, ডাউল, চিনি, সেমাই, মুড়ি, লবণ, পেঁয়াজ। লালপুরে ১টি পৌরসভাসহ ১০ টি ইউনিয়নে প্রার্কীতি ফাউন্ডেশন প্রায় ৭০ টি সহযোগী সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা বৃত্তি, শীত বস্ত্র বিতরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদক বিরোধী কাযর্ক্রম নিয়ে কাজ করছে।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রার্কীতি ফাউন্ডেশনের ভাইস – চেয়ারম্যান আধ্যাপক হাসিবুল ইসলাম, পরিচালক গোলাম সারোয়ার মিলন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম রায়হান প্রমুখ।


alokito tv

Pin It on Pinterest