দিনাজপুরে ছিন্নমুল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ১১, ২০২০

দিনাজপুরে ছিন্নমুল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

রাকিবুল ইসলাম-দিনাজপুর প্রতিনিধি : প্রানঘাতি করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অব্যাহত রয়েছে খাদ্যসামগ্রী বিতরন কর্মসুচী । প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে সার্বক্ষনিক খোজখবরের মাধ্যমে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন হুইপ ।
এরি ধারাবাহিকতায় সোমবার দুপুরে মুন্সিপাড়া একাডেমী স্কুল মাঠে কর্মহীন হয়ে পড়া অসহায় ৫০০মানুষের মাঝে খাদ্যসমাগ্রী বিতরন করা হয় ।
বিতরনকালে উপস্থিত ছিলেন জেলা প্রেসকাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু,কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ,মুন্সিপাড়া দুস্থ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা রহমান ইভা,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রাকিবুল মিথুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
এসময় প্রেসকাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটা সহ বিভিন্ন দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমে অতিরিক্ত জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest