নাটোরে লিচু বাজারজাত করণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, মে ১২, ২০২০

নাটোরে লিচু বাজারজাত করণের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪৫০ হেক্টর জমিতে উৎপাদিত লিচুর নিরাপদ উৎপাদন, আহরণ ও সুষ্ঠ বাজারজাতকরণের লক্ষ্যে উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। গুরুদাসপুর থানার আয়োজনে মঙ্গলবার (১২ মে) সকালে বড়গঙ্গারামপুর বটতলার লিচুর বাগানে বিশেষ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এতে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন গুরুদাসপুর- সিংড়ার থানার সার্কেল এ এসপি মোঃ জামিল আকতার। এছাড়াও বক্তব্য রাখেন গুরুদাসপুর লিচু আড়ত মালিক সমিতির সভাপতি মোঃ শাখায়াত হোসেন ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এসময় উপজেলার সকল লিচু চাষী, বিভিন্ন আড়তদারগণ, বেপারী, ফড়িয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে লিচুর আড়তদারদের পক্ষ থেকে এক থোঁকা লিচু নাটোর জেলা পুলিশ সুপারের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

alokito tv

Pin It on Pinterest