আল-কারিয়া চৌধুরী জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবিতে একই পরিবারের তিনজনসহ নতুন করে আরো পাঁচজনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্তরা হলেন উপজেলার ধরনঞ্জী ইউনিয়নের দৈবকন্দনপুরের ৩ জন, সমসাবাদের ১ জন ও পশ্চিম নন্দইল গ্রামের ১ জন। এই নিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত হলেন ১০ জন। এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা সনাক্তরা সকলেই ঢাকা, নারায়নগঞ্জ ও সনাতনধর্মাম্বীদের তীর্থস্থান ভারতের গয়া-কাশী থেকে বাড়িতে ফিরে সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কয়েক দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল।সোমবার রাতে তাদের প্রতিবেদন আসলে করোনা পজিটিভ হওয়ায় রাতেই উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারওয়ারের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কর্মিরা আক্রান্ত পাঁচ জনকেই আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইন্সটিটিউটে স্থাপিত আইসোলেশনে স্থানান্তর করা হয়।