ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, মে ১২, ২০২০
সাহীন ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি ।
নাটোরের লালপুর উপজেলায় আরো এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে লালপুর উপজেলায় দুজন মেডিকেল স্টার্ফসহ মোট ৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত ব্যাক্তি গত ৫ মে রক্তের নমুনা দিয়ে নিজ বাড়িতে চলে গেছেন ।
মঙ্গলবার (১২মে) লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ‘ গত ৫ মে তারিখে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নাটোর সিভিল সার্জনের নিকট পাঠানো হয়েছিলো। আক্রান্ত ব্যাক্তি একজন পুরুষ, তার বয়স (৩০) বছর। তার বাড়ি পাশ্ববতী উপজেলাতে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পেয়ে আক্রান্ত ব্যাক্তিকে আইসলিউশনে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST