নাটোরের বড়াইগ্রামে পরিত্যাক্ত পুলিশ বক্স থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ১৩, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে একটি পরিত্যাক্ত পুলিশ বক্স থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়,সকালে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশের পরিত্যাক্ত পুলিশ বক্সে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে টহলরত হাইওয়ে পুলিশ জেলা পুলিশে খবর দেয়।পরে বনপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।অজ্ঞাত ওই ব্যক্তি প্রতিবন্ধী ছিল বলে জানান এসআই জাহিদ হোসেন।