বোরহানউদ্দিনে দুস্থদের পাশে ত্রান নিয়ে বাংলাদেশ নৌবাহিনী

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

বোরহানউদ্দিনে দুস্থদের পাশে ত্রান নিয়ে বাংলাদেশ নৌবাহিনী
গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিনে অসহায়, কর্মহীন পরিবারের মাঝে নিজেদের রেশনের খাদ্যসামগ্রীর একাংশ বিরতণ করেছে বাংলাদেশ নৌবাহিনির ভোলা জেলায় কর্মরত কর্মকর্তা ও সদস্যগন।মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে ৬০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. বশির গাজী বলেন,করোনা পরিস্থিতিতে দেশের এই ক্রাইসিস কালে নিজেদের রেশন থেকে বাঁচিয়ে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ভোলা জেলায় কর্মরত কর্মকর্তা ও সদস্যবৃন্দ। কতটা উদার হলে নিজেরা না খেয়ে তারা নিজেদের খাদ্য আপনাদের জন্য নিয়ে এসেছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদের এ মহৎ উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নৌবাহিনীর ল্যাফটেন্যান্ট কমান্ডার খায়রুল জানান, রেশনসামগ্রীর একাংশ বাঁচিয়ে খেটে খাওয়া হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ,বিস্কুট, দুধ,চিনি,ছোলা, সুজি ও আটা। এসময় খাদ্য সহায়তা নিতে আসা কয়েকজন বলেন, ‘করোনার কারণে আমাদের কোনও কাজকর্ম নেই। ত্রাণ পাওয়াতে অনেক উপকার হয়েছে।আরও কয়েকদিন চলে যাবে।’এতে আমরা খুশি।’

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest