মোঃ লুৎফর রহমান হাকিপুর দিনাজপুর প্রতিনিধি:-
দিনাজপুর হাকিমপুর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে হত দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার ১১ টা সময় বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে এসব সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন,ইউএনও আব্দুর রাফিউল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম তৌহিদ, সেমাজসেবা অফিসার কামরুজ্জামান প্রমুখ। হাকিমপুর ইউএনও আব্দুর রাফিউল আলম বলেন সমাজসেবা কার্যালয়ের পক্ষে থেকে ১২০ জন হত দরিদ্রদের জনপ্রতি সেমাই, চিনি, মুড়ি, আটা, নারকেল, মিস্টি কমড়ো, লাউ, কলা পেয়াজ, সাবান বিতরণ করা হয়েছে।