ঝালকাঠির কলেজ মোড়ে রক্তাক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২০

ঝালকাঠির কলেজ মোড়ে রক্তাক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: কলেজ মোড়ে রক্তাক্ত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে শহরের কলেজ মোড় এলাকার একটি স্যানিটারী কারখানার মধ্যে অজ্ঞাত এক তরুনীর রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে সুরতহাল শেষে মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন, ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার মো.হাবিবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান ও সদর থানার অফিসার ইনচার্জ মো.খলিলুর রহমান।

স্থানীয়রা বলছে মেয়েটি পাগল প্রকৃতির। গত রাতে তাকে কাগজপত্র টোকাতে দেখেছেন তারা। আবার কেউ কেউ বলছেন হত্যা করা হতে পারে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সিসি ক্যামেরা খতিয়ে দেখলে প্রকৃত ঘটনা উদঘাটন হতে পারে। মানুষের মধ্যে এ নিয়ে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest